দুর্ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন শেষে ঘরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রিপন কুমার দত্ত (৩৫)।
আজ শনিবার রাত সাড়ে আটটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার ঝালুয়া এলাকায় নছিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন কুমার দত্ত গৌরীপুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা।
নিহতের পরিবার জানিয়েছে, রিপন কুমার দত্ত গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে গৌরীপুর সরকারি কলেজ ভোটকেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করে মোটরসাইকেলে করে নান্দাইল পৌর শহরের বাসায় ফিরছিলেন। ঝালুয়া এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি নছিমন তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।