দুর্ঘটনায় বন্দরের কর্মচারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের ১ নম্বর জেটির উজানে গতকাল মঙ্গলবার দুর্ঘটনায় বন্দরের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। নিহত নূরে আলম বন্দরের কান্ডারি-৭ জাহাজের কর্মচারী (সুকানি) হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাঁদের বন্দর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম গতকাল প্রথম আলোকে বলেন, দুপুরে ১ নম্বর জেটির উজানে নৌকার সাহায্যে বন্দরের মালিকানাধীন ‘কান্ডারি-৭’ জাহাজের বাইরের অংশ রং করছিলেন কর্মচারীরা। এ সময় একটি বিদেশি জাহাজ ২ নম্বর জেটিতে ভিড়ছিল। তখন প্রচণ্ড ঢেউয়ে নৌকাটি উল্টে যায়। এতে নৌকায় থাকা পাঁচজন পানিতে পড়ে যান। পানি থেকে উদ্ধারের পর নূরে আলম অসুস্থ হয়ে পড়লে তাঁকে বন্দর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।