দুর্ঘটনায় মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাবাড়ী কুতুবখালী এলাকায় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে গতকাল শুক্রবার একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক রাসেল (২০) নিহত হয়েছেন। আহত হয়েছেন সঙ্গে থাকা তাঁর বন্ধু আকাশ (১৯)। তাঁদের বাসা কদমতলীর দনিয়া এলাকায়। যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান বলেন, বিকেল পাঁচটার দিকে উড়ালসড়কের ওপর দিয়ে দ্রুতবেগে যাওয়ার সময় হঠাৎ মোটরসাইকেলটি উল্টে যায়। এতে রাসেল ঘটনাস্থলেই নিহত ও আকাশ গুরুতর আহত হন।