দুর্ঘটনায় যমুনা টিভির ক্যামেরাম্যান ফারুক হোসেনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যমুনা টিভির স্টাফ ক্যামেরাম্যান ফারুক হোসেন গতকাল রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর। গত শুক্রবার রাজধানীর বিমানবন্দর সড়কে একটি বাসের ধাক্কায় ফারুক হোসেন মারাত্মক আহত হন। পরে তাঁকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় গতকাল দুপুরে শেষ নিঃশ্বাস করেন তিনি। ফারুক হোসেনের মৃত্যুতে তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও মহাসচিব আলতাফ মাহমুদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ আলমগীর ও সাধারণ সম্পাদক ওমর ফারুক গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।