প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের টাইগারপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম অলক বড়ুয়া। তাঁর বাড়ি ফটিকছড়ি উপজেলায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, চকবাজার এলাকা থেকে টেম্পোতে করে আগ্রাবাদে যাচ্ছিলেন অলক বড়ুয়া। টাইগারপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পোটি সড়ক বিভাজকের ওপরে উঠে যায়। এতে টেম্পোর সামনে বসা অলক গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার পর টেম্পোর চালক ও সহযোগী পালিয়ে যান। টেম্পোটি জব্দ করে থানায় আনা হয়েছে।