দুর্ঘটনায় শিক্ষকসহ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। তারা হলো, খলিলুর রহমান (৪৫) ও স্কুলছাত্রী ঝিলিক (৮)।খলিলুর রহমান কুমারখালী উপজেলার বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক ছিলেন। কুমারখালী থানা সূত্রে জানা যায়, শনিবার সকালে কুষ্টিয়া-বাঁশগ্রাম সড়কের শালঘর মধুয়া এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একটি মোটরসাইকেলের পেছনে বসা খলিলুর রহমান ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় ইটবোঝাই একটি ট্রলি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।এদিকে, গতকাল রোববার সকাল সাতটার দিকে ঝিলিক প্রাইভেট পড়তে যাওয়ার সময় খোকন মোড়ে বালুভর্তি একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সে নিহত হয়। সে কুমারখালী উপজেলার তেবাড়িয়া এলাকার চেলা শেখের মেয়ে।