প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় একটি জাহাজভাঙা কারখানায় দুর্ঘটনায় মো. খোকন (২২) নামের এক শ্রমিক দগ্ধ হয়েছেন। গত রোববার রাতে ‘আর এ শিপব্রেকিং ইয়ার্ড’ নামের জাহাজভাঙা কারখানায় এ দুর্ঘটনা ঘটে। কারখানার অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে সীতাকুণ্ডের ভাটিয়ারীর বাংলাদেশ শিপব্রেকার্স অ্যাসোসিয়েশন হাসপাতালে (বিএসবিএ) ভর্তি করেন। খোকনের বাড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা গ্রামে। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক মো. সাইফুল্লাহ প্রথম আলোকে বলেন, রাতে জাহাজের ভেতরে অক্সি অ্যাসিটিলিন শিখা দিয়ে লোহার পাত কাটার সময় গ্যাসের সিলিন্ডার ফুটো হয়ে আগুন লেগে যায়। এতে খোকন দগ্ধ হন। তাঁকে দেখতে গতকাল বিএসবিএ হাসপাতালে যান তিনি। খোকন শঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা তাঁকে জানান।