দুর্ঘটনায় সাবেক পোস্টমাস্টার নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলায় ট্রাকের ধাক্কায় টেম্পোর আরোহী আমিরুল ইসলাম (৭০) নিহত হয়েছেন।

গত বৃহস্পতিবার উপজেলার বামুন্ডী বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে। সাবেক পোস্টমাস্টার আমিরুল ভোলাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

এলাকার অনেকে জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আমিরুল ইসলাম টেম্পোতে করে যাওয়ার পথে বামুন্ডী বাজারের কাছে একটি ট্রাক টেম্পোকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে আহত হন।

তাঁকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠালে রাতে তিনি মারা যান।