দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-হোমনা সড়কে কুমিল্লার তিতাস উপজেলার দড়িকান্দিতে গতকাল সোমবার বেলা দুইটার দিকে সড়ক দুর্ঘটনায় রহিমা নামের এক স্কুলছাত্রী নিহত এবং তিনজন আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, তিতাস সদরগামী সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে দাউদকান্দিগামী একটি ট্রলির সংঘর্ষ হয়। এতে দাউদকান্দির গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের তিন ছাত্রছাত্রী এবং অটোরিকশার চালক গুরুতর আহত হন। এদের মধ্যে অষ্টম শ্রেণীর ছাত্রী এবং তিতাস উপজেলার চান্দনাগেরচর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে রহিমা আক্তার, তার সহপাঠী নয়াকান্দি গ্রামের তানজিদা আক্তার (১৩) ও ষষ্ঠ শ্রেণীর ছাত্র মৌটুপী গ্রামের পারভেজ ভূঞাকে (১১) দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রহিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার আগেই সে মারা যায়।