দুর্ঘটনায় স্ত্রী নিহত স্বামী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্বামী। গতকাল রোববার বেলা ১১টার দিকে হাটহাজারী-খাগড়াছড়ি সড়কের মুন্সীর মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটহাজারী থানার ওসি মোহাম্মদ ইসমাঈল জানান, খাগড়াছড়িগামী একটি বাস ও শহরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী শামীমা আক্তার (৪০) গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।