দুর্ঘটনায় ৩ বরযাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের মিরশানি এলাকায় গতকাল শুক্রবার দুপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং আটজন আহত হয়েছেন। নিহত ও আহত ব্যক্তিরা সবাই বরযাত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটায় স্টার লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৪২৯২) ঢাকাগামী বাসটি বিপরীত থেকে আসা বরযাত্রীবাহী মাইক্রোবাসটিকে (ঢাকা মেট্রো-চ-১৩-৫২৮২) ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের আরোহী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মান্দারী গ্রামের সেকান্দর মিয়া (৬০), কুমিল্লা শহরের মোগলটুলি এলাকার ওয়াদুদ মিয়ার কন্যা ফাতেমা আক্তার (৯) ও চান্দিনার মাইজখাল গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হোসনেয়ারা (৪০) নিহত হন। এ সময় আহত আট আরোহীকে চৌদ্দগ্রাম ও কুমিল্লার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শাহাব উদ্দিন জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছেন।