দুর্ঘটনায় ৭ নারী শ্রমিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে শেখ মুজিব সড়কের পাশের ফায়ার সার্ভিস স্টেশনের ফটকে ধাক্কা দিয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা একটি বাস। দুর্ঘটনায় সাত নারী আহত হয়েছেন। তাঁরা সবাই পোশাক কারখানার কর্মী। গতকাল শনিবার সকাল সোয়া সাতটায় এ দুর্ঘটনা ঘটে। আহত নারী শ্রমিকদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া বলেন, হাসপাতালে চিকিৎসা নেওয়া সাত নারী শ্রমিক হলেন ঝর্না দাশ গুপ্ত, নীলিমা বড়ুয়া, অগ্নি দাশ, জবা মজুমদার, সুমি আক্তার, ঋতুপর্ণা সেন ও তসলিমা আক্তার।