দুর্জয় তারুণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি-বেসরকারি পর্যায়ের ক্ষমতাধরদের দুর্নীতি সুশাসনের হাত ভেঙে দিচ্ছে। তারপরও ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনে তরুণেরাই ভূমিকা রেখেছেন। দুর্নীতি প্রতিরোধেও তরুণেরাই ভূমিকা রাখবেন। গতকাল বৃহস্পতিবার বরিশাল নগরের বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজে অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী এক নির্ধারিত বক্তৃতায় এ অঙ্গীকার করেন শিক্ষার্থীরা। দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই শীর্ষক এই বক্তৃতায় তাঁরা বলেন, দুর্নীতি আর সুশাসন একসঙ্গে চলতে পারে না। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় দুর্নীতি কমছে না। নির্ধারিত বক্তৃতায় তিনজন ও কুইজ প্রতিযোগিতায় ১২ জন বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটির সভাপতি এম মোয়াজ্জেম হোসেন, সহসভাপতি গাজী জাহিদ হোসেন প্রমুখ।