দুর্নীতি একটি ক্যানসার: প্রধান বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী
ফাইল ছবি

নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দুর্নীতি একটি ক্যানসার। কোনো আঙুলে যদি ক্যানসার হয়, সর্বোত্তম পন্থা হচ্ছে, আঙুলটি কেটে ফেলা।

আজ রোববার আপিল বিভাগের এক নম্বর বিচারকক্ষে অনুষ্ঠিত এক সংবর্ধনায় প্রধান বিচারপতি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘দুর্নীতির ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না।’

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, বিচার বিভাগের সমস্যাগুলো চিহ্নিত করে যত দূর সম্ভব সমাধানে পদক্ষেপ নিতে হবে।

প্রধান বিচারপতি বলেন, মনে রাখতে হবে যে ন্যায়বিচার জনগণের কাছে পৌঁছে দেওয়া জনগণের প্রতি দয়া নয়, বরং এটি তাদের সহজাত অধিকার।

প্রথা অনুসারে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষে সম্পাদক মো. রুহুল কুদ্দুস প্রধান বিচারপতিকে সংবর্ধনা জানিয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, জ্যেষ্ঠ আইনজীবী, আইন কর্মকর্তা ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।