দুর্নীতি ও মাদককে দূরে রাখতে ম্যারাথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় ‘দুর্নীতি নয়, মাদক নয়, সুস্থ জীবন চাই’ স্লোগান নিয়ে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে টিআইবি ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সাতক্ষীরা শাখার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।সাতক্ষীরা সনাকের ম্যারাথন উপকমিটির সভাপতি তৈয়ব হাসান বলেন, ২০২ জন ব্যক্তি এ প্রতিযোগিতায় অংশ নেন। সকাল নয়টায় সাতক্ষীরা স্টেডিয়াম থেকে এ ম্যারাথন শুরু হয়ে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া লস্কর ফিলিং স্টেশন হয়ে আবার সাতক্ষীরা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতায় রফিকুল ইসলাম প্রথম, আবু সাঈদ দ্বিতীয় ও আতিকুল ইসলাম তৃতীয় স্থান অধিকার করেন।