দুর্নীতি কমবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিলের ব্যবস্থা কার্যকর করলে দুর্নীতি কমবে। এ মতামত ব্যক্ত করে অবিলম্বে ন্যায়পাল নিয়োগ করে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিলের আহ্বান জানিয়েছে ‘দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম’ নামের একটি সংগঠন। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে গতকাল সিলেটে সংগঠনের পক্ষে শোভাযাত্রা ও সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়। সংগঠনের সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মকসুদ হোসেন। এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, আইনজীবী মামুন রশীদ, দুর্নীতি মুক্তকরণ যুব ফোরামের সমন্বয়কারী তাওহীদুল ইসলাম প্রমুখ।