দুর্নীতি করে সম্পদ অর্জন, প্রকৌশলীর ৭ বছরের দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির মামলায় সড়ক ও জনপথের (সওজ) সাবেক প্রকৌশলী আবদুল মালেককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছর সাজা ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করেন আদালত।
আজ বুধবার দুপুরে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এ রায় ঘোষণা করেন। এ মামলার আরেক আসামি আবদুল মালেকের স্ত্রী আম্বিয়া খাতুনকে বেকসুর খালাস দেন আদালত।
তিন কোটি এক লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৬ সালে ধানমন্ডি থানায় এ মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।