প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ বলেছেন, দুর্নীতি কাকে বলে এবং তা কত প্রকার ও কী কী, তা আওয়ামী লীগের কাছ থেকে শিখতে হবে। গতকাল বুধবার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের সমমনা কয়েকটি দলের নেতারাও অংশ নেন।অলি আহমদ বলেন, বর্তমান সরকার জেনারেল মইনের ষড়যন্ত্রের সরকার। মইন ষড়যন্ত্র না করলে আওয়ামী লীগ এত আসন পেত না। তিনি একজন কাপুরুষ।দলের সভাপতিমণ্ডলীর সদস্য রেদোয়ান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাহমুদুর রহমান, শাহাদাত হোসেন সেলিম, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এনপিপির সভাপতি শওকত হোসেন প্রমুখ বক্তব্য দেন।