দুর্নীতি ঢাকতেই পত্রিকার কণ্ঠরোধে কালো আইন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারের দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে যেন কেউ কথা বলতে না পারে, সে জন্য পত্রিকার কণ্ঠরোধ করতে সরকার কালো আইন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে রফিকুল ইসলাম মিয়া এ মন্তব্য করেন। খবর ইউএনবির।
সুইস ব্যাংকে সরকারের লোকজনের পাচার করা টাকার তথ্য ঢাকতেই সরকার মিডিয়ায় ওপর হস্তক্ষেপের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন রফিকুল ইসলাম মিয়া। তিনি বলেন, সুইস ব্যাংকে কারা টাকা পাচার করছে, এই তথ্য যাতে করে বের না হতে পারে সে জন্যই কালো আইন করছে সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক শওকত মাহমুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বিএনপির নেতা হাবিবুর রহমান প্রমুখ।