দুর্নীতি দেশের অগ্রগতির পথে বড় বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের অগ্রগতির পথে বড় বাধা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি কমিয়ে আনতে পারলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। তাই দুর্নীতি প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
গতকাল বুধবার সুনামগঞ্জের দিরাই পৌর শহরের উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধবিষয়ক গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার নাসির উদ্দীন আহমেদ। দুদক ও টিআইবি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। গণশুনানির আগে শহরে দুর্নীতিবিরোধী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনার পর গণশুনানিতে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন সাধারণ মানুষ। অভিযোগের জবাব দেন সরকারি ১১টি দপ্তরের কর্মকর্তারা। প্রতিটি সমস্যা সমাধানে দুদক কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সময় বেঁধে দেন এবং বিষয়টি তাঁরা তদারক করবেন বলে জানান।