দুর্নীতি না করতে শিক্ষার্থীদের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে গতকাল বরিশালের গৌরনদী উপজেলা সদরের পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীরা দুর্নীতি না করতে শপথ গ্রহণ করে l প্রথম আলো
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে গতকাল বরিশালের গৌরনদী উপজেলা সদরের পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীরা দুর্নীতি না করতে শপথ গ্রহণ করে l প্রথম আলো

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে গতকাল বুধবার সকালে বরিশালের গৌরনদী উপজেলা সদরের পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে দুর্নীতি না করতে শিক্ষার্থীরা শপথ গ্রহণ করে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহ আলম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. সিফাত উদ্দিন।
এদিকে নড়াইলের লোহাগড়ায় ‘দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচব বাঁচবে দেশ’ প্রতিপাদ্য সামনে নিয়ে দুর্নীতিবিরোধী মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদ্যাপন উপলক্ষে দুদকের সহায়তায় লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজন করে।
গতকাল সকালে উপজেলা পরিষদের সামনে লোহাগড়া-নড়াইল সড়কে মানববন্ধন হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অরবিন্দ আচার্য। অন্যদের মধ্যে বক্তব্য দেন দুদকের সহকারী পরিদর্শক মো. মনিরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির, ইউএনও মনিরা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার আবদুল হান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমীন, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, লোহাগড়া ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক খান আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান, জেলা পরিষদ সদস্য সাজ্জাদ হোসেন, লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. দাউদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী মোস্তাইন বিল্লাহ, লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান প্রমুখ।