দুর্নীতি না করার শপথ নিল শিক্ষার্থীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ সদর উপজেলার জিনারাই উচ্চবিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী দুর্নীতি না করার শপথ নিয়েছে। গতকাল বুধবার বিদ্যালয়ে আয়োজিত ‘দুর্নীতিবিরোধী শপথ পাঠ ও কুইজ প্রতিযোগিতা-২০১৬’ শীর্ষক এক অনুষ্ঠানে তারা ওই শপথ নেয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) কিশোরগঞ্জের যুব অঙ্গ-সংগঠন ইয়েস ফ্রেন্ডসের উদ্যোগে গতকাল জিনারাই উচ্চবিদ্যালয়ে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতেই দুর্নীতিকে ‘না’ বলার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রশিদ।