দুর্নীতি না করার শপথ শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মজীবনে দায়িত্ব পালনে দুর্নীতি না করার শপথ নিয়েছেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এই শপথ নেন তাঁরা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে এ শপথের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট গ্রুপ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এতে সহযোগিতা করে। তাদের আয়োজনের স্লোগান ছিল ‘দুর্নীতি একুশের চেতনার পরিপন্থী’। অনুষ্ঠানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য অধ্যাপক আহমেদ শফি, সহ-উপাচার্য অধ্যাপক এম সেকান্দার হায়াত খান প্রমুখ। বিজ্ঞপ্তি।