দুর্নীতি নির্মূলে রাজনৈতিক শক্তিকে ব্যবহারের তাগিদ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেছেন, ‘পৃথিবীর যেসব দেশ দুর্নীতি দমনে সফল হয়েছে তাদের সাফলে৵র পেছনে রয়েছে রাজনৈতিক সদিচ্ছা, উপযুক্ত আইন, শক্তিশালী বিচার ও নির্বাহী বিভাগ, দুর্নীতিবিরোধী সংস্থা ও গণমাধ্যম। আমাদের দেশে রাজনৈতিক শক্তিকে যদি দুর্নীতির বিরুদ্ধে ব্যবহার করা যায়, তবে অবশ্যই দুর্নীতি নামক অপরাধ নির্মূল করা না গেলেও একে সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে।’
গতকাল বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ‘দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম: বাংলাদেশের অভিজ্ঞতা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন দুদক চেয়ারম্যান।
উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পের অধীনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) সকাল ১০টায় এ বক্তৃতার আয়োজন করে। আইবিএসের সম্মেলনকক্ষে আয়োজিত বক্তৃতায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘সমাজের সর্বত্রই দুর্নীতির ছায়া। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও এর বাইরে নয়।’ আইবিএসের পরিচালক অধ্যাপক মো. শহীদুল্লাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান