প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারায় দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্কের আয়োজন করেছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্কে অংশগ্রহণ করেছে উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান। এগুলো হচ্ছে: বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়, মাহাতা পাটনীকোটা উচ্চবিদ্যালয় ও আনোয়ারা বালিকা উচ্চবিদ্যালয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাঈনুদ্দিন মজুমদার বলেন, শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।