দুর্নীতি প্রতিরোধ কমিটির শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির চার সদস্য উপজেলার একটি কলেজসহ আটটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ রসময় মোহান্তের নেতৃত্বে ওই চার সদস্য গতকাল রোববার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে আবদুল গফুর চৌধুরী মহিলা কলেজ, দয়াময় সিংহ উচ্চবিদ্যালয়, তেঁতইগাঁও রসিদ উদ্দীন বহুমুখী উচ্চবিদ্যালয়, এমএ ওহাব বহুমুখী উচ্চবিদ্যালয়, ভান্ডারীগাঁও বহুমুখী উচ্চবিদ্যালয়, পদ্মা মেমোরিয়াল বহুমুখী উচ্চবিদ্যালয়, মাধবপুর উচ্চবিদ্যালয় ও কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চবিদ্যালয়।