দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা দিবসে আজ সোমবার থেকে শুরু হচ্ছে দেশব্যাপী ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ’। এ কর্মসূচির এবারের প্রতিপাদ্য—‘সবাই মিলে লড়ব, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব।’ দুর্নীতি দমন কমিশন (দুদক) আগামী ১ এপ্রিল পর্যন্ত পুরো সপ্তাহের কর্মসূচিকে কেন্দ্রীয় ও জেলা-উপজেলা পর্যায়ে ভাগ করেছে।রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) এম এইচ সালাহউদ্দিন জানান, দেশের ১২ হাজার ৭১টি স্কুল-কলেজ-মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সততা সংঘ তৈরি করা হয়েছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিরোধ সপ্তাহের শুরু হবে দুদকের চেয়ারম্যান গোলাম রহমানের নেতৃত্বে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক ও পোস্টার প্রদর্শনীর মাধ্যমে। এরপর ২৭ মার্চ দুর্নীতিবিরোধী পোস্টার অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, ২৮ মার্চ শোভাযাত্রা ও মানববন্ধন, ২৯ মার্চ দুদক বুলেটিনের মোড়ক উন্মোচনসহ ১ এপ্রিল পর্যন্ত কর্মসূচি থাকবে।