দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ‘জাতীয় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৫’ পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রসময় মোহান্তের সভাপতিত্বে আলোচনা পর্বে অংশ নেন মঞ্জুশ্রী রায়, রণেন্দ্র কুমার দেব, সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথ, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতা মো. আবদুর রাজ্জাক,
আবদুল হান্নান, আবদুস সালাম, রামাকান্ত গোয়ালা, শিক্ষার্থী প্রমিত সরকার প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে দুর্নীতিবিরোধী নাটক ও গান পরিবেশন করা হয়।