প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি’ স্লোগান নিয়ে গতকাল বুধবার নেত্রকোনায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৫ পালন করা হয়েছে। এ উপলক্ষে দুপুরে জেলা সদরের জাহানারা স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে শহরে দুর্নীতিবিরোধী পদযাত্রা বের করা হয়। পরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় সবাইকে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলী আমজাদ খান। এর আগে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শিক্ষাবিদ মতীন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা উছমান গণি তালুকদার, বাংলাদেশ মহিলা পরিষদের উপদেষ্টা জুবেদা আক্তার খাতুন প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।