দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বেলা ১১টায় নবাবগঞ্জ পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজমাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। এ ছাড়া বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সালমা ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ মিথুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত প্রমুখ।