দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে গতকাল মঙ্গলবার। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পৃথকভাবে এর আয়োজন করে।
সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু নূর মোহাম্মদ সামসুজ্জামান। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামীম আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ মুসা, সহসভাপতি হেলাল আহমেদ প্রমুখ। দুপুরে বহুলী ইউনিয়নের ডিকেবিইউ ডিগ্রি কলেজ ও প্রীতিলতা উচ্চবিদ্যালয়ে মতবিনিময় সভা হয়। বক্তব্য দেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অঞ্জুয়ারা বেগম, শেলী তালুকদার, শিক্ষকদের মধ্যে রাসেদুল হক, রফিকুল ইসলাম প্রমুখ।
বেলা ১১টার দিকে রায়গঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সোহেল মারুফ। এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আবদুল খালেক সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হক মণ্ডল প্রমুখ।