দুর্নীতি প্রতিরোধে মহাসমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মাঠে গতকাল শুক্রবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) অধীন দুর্নীতি প্রতিরোধ কমিটির সততা সংঘের মহাসমাবেশ হয়েছে। তৃণমূল পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম গতিশীল করতে এবং আগামী প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এর আয়োজন করা হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয় পাবনা ও উল্লাপাড়া দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুদকের সচিব আবু মো. মোস্তফা কামাল। সমাবেশে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা সভাপতিত্ব করেন। এতে উল্লাপাড়া উপজেলার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। সমাবেশে শিক্ষার্থীরা দুর্নীতি, মাদক, বাল্যবিবাহ ও উত্ত্যক্তকরণ থেকে বিরত থাকার অঙ্গীকার করে।