দুর্নীতি প্রতিরোধে শপথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন উপলক্ষে বগুড়ার শেরপুরে দুর্নীতি পরিত্যাগ ও প্রতিরোধে শপথ নিয়েছে শহরের চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ শিক্ষার্থী। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গতকাল সোমবার অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীরা ওই শপথ নেয়। উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ ছাড়া শোভাযাত্রাও হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম বেলাল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনও এ কে এম সরোয়ার জাহান, সহকারী কমিশনার (ভূমি) ফিরুজুল ইসলাম প্রমুখ।