দুর্নীতি প্রতিরোধে শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইলে দুর্নীতি প্রতিরোধে গতকাল সোমবার দুপুরে শোভাযাত্রা বের করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সহযোগিতায় আয়োজিত শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে পথসভা হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নূর উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সুলতান উদ্দিন ভূইয়া, গুরুপদ পাল, মনোরঞ্জন তালুকদার, রবীন্দ্র সরকার প্রমুখ।