দুর্নীতি বন্ধে শিক্ষকনেতাদের সময়সীমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীন মাদ্রাসা শাখার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির সাধারণ সভায় গতকাল বুধবার এ ঘোষণা
দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মিলনায়তনে গতকাল শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ছিলেন সমিতির সভাপতি মিজানুর রহমান। সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম আক্তারুল ইসলাম।
সভায় শিক্ষকেরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের অধীন ফাজিল-কামিল মাদ্রাসা শাখায় বিভিন্ন রকম দুর্নীতি হচ্ছে। তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আগামী সাত দিনের মধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ লক্ষ্যে তাঁরা শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করার কথা বলেন।