প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেছেন, দুর্নীতি দেশের মানুষের রক্তের সঙ্গে মিশে গেছে। কোনোভাবেই এটি দূর করা যাচ্ছে না। তবে সবার সহযোগিতা পেলে দুর্নীতি রোধ করা সম্ভব।
গতকাল শনিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। স্বেচ্ছাসেবী সংগঠন স্যোশাল করেসপন্ডেন্ট বাংলাদেশ ওই কর্মসূচির আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শাহাদাত হোসেন, জেলা পরিষদের প্রশাসক মো. শামছুল ইসলাম প্রমুখ।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে জেলার বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়।