প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির মামলায় গতকাল সোমবার মানিক চন্দ্র মৈত্র নামের একজন অডিটরকে গ্রেপ্তার করেছে দুদক। দুদকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, সেগুনবাগিচা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুদক বলেছে, ঢাকা সেনানিবাসে অর্থ নিয়ন্ত্রক (আর্মি) পে-১-এর কার্যালয়ের অডিটর থাকাকালে ভুয়া টিএ/ডিএ ও বেতনভাতার বিল তৈরি করে ২ লাখ ৩১ হাজার ৮৩৮ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের নভেম্বরে তিনিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে দুদক। অন্য আসামিরা হলেন মো. আবুল কালাম, অডিটর রওশন আরা, মোহাম্মদ হোসেন মিয়া, মো. এনায়েত উল্লাহ, সুপার মো. শাহ জামাল, উপসহকারী অর্থ নিয়ন্ত্রক (অব.) মো. শাহজাহান। নিজস্ব প্রতিবেদক