দুর্নীতি মামলায় আ ন হ আখতারের স্ত্রী কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক জ্বালানি সচিব আ ন হ আখতার হোসেনের স্ত্রী নাজনীন বানুকে দুর্নীতি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার তিনি ঢাকার বিশেষ জজ আদালত-২-এ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক কাদের নেওয়াজ তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ৮৯ লাখ ৭২ হাজার ৮৯৫ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করায় ২০০৮ সালের ৩০ জানুয়ারি সাবেক সচিব আ ন হ আখতারকে ১০ বছর এবং স্ত্রী নাজনীনকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত। আখতার হোসেন এ মামলায় জামিনে আছেন।