দুর্নীতি মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী মজিদ উল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক পানিসম্পদমন্ত্রী মেজর জেনারেল (অব.) এম এ মজিদ উল হক দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক আবদুল মজিদ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। তিনি ২০০৬ সাল থেকে এ মামলায় পলাতক।