দুর্নীতি মামলায় সাইদ এস্কান্দারের বিরুদ্ধে শুনানি আগামী ৫ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাই সাইদ এস্কান্দারের বিরুদ্ধে অভিযোগ গঠনবিষয়ক শুনানির জন্য আগামী ৫ জুন দিন ধার্য করেছেন আদালত।গতকাল রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক এ এস এম আমিনুল ইসলাম এ তারিখ নির্ধারণ করেন। গত ১০ মার্চ সাইদ এস্কান্দার আদালতে আত্মসমর্পণ করে গতকাল পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।গতকাল এস্কান্দারের আইনজীবী খন্দকার মাহবুব উদ্দিন আসামির জামিনের মেয়াদ দুই মাস বাড়ানোর আবেদন করে আদালতকে বলেন, ১০ মার্চ হাইকোর্ট থেকে সাইদ এস্কান্দারের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এ ছাড়া অভিযোগ গঠনবিষয়ক শুনানির জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় শুনানি করা সম্ভব নয় বলে তিনি সময় বাড়ানোর আবেদন করেন।