দুর্নীতি রুখতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকারি ও বেসরকারিভাবে পাওয়া কম্বল বিতরণে অনিয়ম ও দুর্নীতি রোধের উদ্যোগ নিয়েছেন। তিনি নিজে উপস্থিত থেকে ৬ হাজার ৪৮৫ জন দুস্থ ও প্রতিবন্ধীকে কম্বল দিয়েছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, অতীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে কম্বল বিতরণ করা হতো। এতে অনেক জনপ্রতিনিধির বিরুদ্ধে কম্বল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। কোনো কোনো জনপ্রতিনিধি আত্মীয়দের মধ্যে তা বিতরণ করতেন। এ কারণে প্রকৃত অসহায় ও দুস্থরা কম্বল পেতেন না। এই সমস্যা দূর করতে এবার কৌশলে কম্বল বিতরণ করেছেন ইউএনও।