দুর্নীতি রোধে সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি প্রতিরোধ বিষয়ে গতকাল সোমবার নড়াইলে মতবিনিময় সভা হয়েছে। পৌরসভার বরাশুলা শিশুসদন কমপ্লেক্স ক্যাডেট আলিম মাদ্রাসায় সকাল সাড়ে ১০টায় ওই সভা হয়। এর আয়োজন করে সততা সংঘ। সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুন্সি হাফিজুর রহমান। বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. আল আমীন ও মনিরুল ইসলাম, বরাশুলা শিশুসদন কমপ্লেক্স ক্যাডেট আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. নাসির উদ্দিন, সাংবাদিক হাফিজুর রহমান, মলয় নন্দী প্রমুখ।