দুর্নীতিকে উৎসাহ দেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারের সংকট উত্তরণে বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ বা কালোটাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘শেয়ারবাজারে অপ্রদর্শিত অর্থের বিনিয়োগ সংবিধানের অনুচ্ছেদ ২০(২)-এর পরিপন্থী। কেননা অনুপার্জিত অর্থ ভোগে কেউ যেন সমর্থ না হয়, সে জন্য রাষ্ট্রের প্রয়াসকে সাংবিধানিকভাবে আবশ্যিক করা হয়েছে।’ তিনি বলেন, ‘সংবিধানের মৌলিক অধিকারের অনুচ্ছেদ ২৭-এ সব নাগরিক সমান অধিকারের ভিত্তিতে সমান সুযোগ-সুবিধা লাভ করবেন বলা হলেও এ ধরনের প্রণোদনার মাধ্যমে দুর্নীতিকে উৎসাহ দেওয়া হচ্ছে। একই সঙ্গে এটি সৎ উপার্জনকারীর প্রতি বৈষম্যের প্রাতিষ্ঠানিকীকরণের নামান্তর। এর ফলে অসৎ উপায়ে উপার্জনকারীকে শেয়ারবাজারে বিনিয়োগে উৎসাহিত করা হবে। এতে ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীরা আরও বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হবেন এবং মুষ্টিমেয় কিছু বিনিয়োগকারীর দখলে এই বাজার কুক্ষিগত হবে।’ইফতেখারুজ্জামান আরও বলেন, রোগের কারণ নির্ণয় না করে শুধু রোগের লক্ষণের ওপর ভিত্তি করে ব্যবস্থাপত্র গ্রহণের ফলে রোগের পরিধি ও ব্যাপ্তি বরং বেড়ে যায়।