প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচব, বাঁচবে দেশ’ স্লোগান সামনে রেখে গতকাল বৃহস্পতিবার শেরপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, টাঙ্গাইলের সহযোগিতায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এ কর্মসূচির আয়োজন করে। সকালে শেরপুর মডেল গার্লস কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী-শিক্ষকেরা দুর্নীতিকে ‘না’ বলার শপথ নেন। বেলা ১১টায় এখান থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি ঘুরে এসে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম জিয়াউল ইসলাম। শেরপুর প্রতিনিধি