দুর্নীতিকে 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচব, বাঁচবে দেশ’ স্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার শেরপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, টাঙ্গাইলের সহযোগিতায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এ কর্মসূচির আয়োজন করে। সকালে শেরপুর মডেল গার্লস কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী-শিক্ষকেরা দুর্নীতিকে ‘না’ বলার শপথ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম জিয়াউল ইসলাম।