দুর্নীতিবাজদের প্রতি ঘৃণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতিবাজদের ঘৃণা জানাতে গতকাল মঙ্গলবার সকালে নাটোর শহরের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাঁচ শতাধিক ছাত্রছাত্রী কানাইখালি মাঠে সমবেত হয়। সেখান থেকে শোভাযাত্রা নিয়ে শহরের প্রধান সড়ক ঘুরে মাদ্রাসা মোড়ের ভকেশনার স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে মিলিত হয়। এখানে দিঘাপতিয়া এমকে ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মশিউর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। পরে শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করে। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।