প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক তৌফিক আহমেদ বলেছেন, দুর্নীতিবাজেরা নব্য রাজাকার। অর্থনৈতিক মুক্তির জন্য এদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। দুদকের পরিচালক গতকাল শুক্রবার গাজীপুর পৌরসভা মিলনায়তনে গাজীপুর দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক যুগ্ম সচিব আবু নাছির আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কমিশনের উপপরিচালক বেলাল হোসেন, মো. ওয়াসে, আবদুর রাজ্জাক, নুরুল ইসলাম ভাওয়ালরত্ন, অধ্যাপক মুকুল কমার মল্লিক প্রমুখ।