দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে ভোলায় গতকাল রোববার মানববন্ধন, শোভাযাত্রা ও পথসভা হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ডাকে সর্বস্তরের মানুষ এসব কর্মসূচিতে অংশ নেয়। সকাল সাড়ে ১০টায় ভোলা সদর রোডে ২০ মিনিট স্থায়ী মানববন্ধন শেষে অংশগ্রহণকারী ব্যক্তিরা শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে। এ সময় সদর রোডে পথসভা হয়। এতে বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ফারুকুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোবাশ্বির উল্লাহ চৌধুরী, রাখাল চন্দ্র দে, দুলাল চন্দ্র ঘোষ, মহিউদ্দিন আহাম্মেদ, নাগরিক কমিটির আহ্বায়ক মো. শাজাহান প্রমুখ।