প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন উন্নয়ন সহযোগী সংস্থা ড্যানিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসিসট্যান্স (ড্যানিডা)। স্থানীয় সরকার, স্বাস্থ্য এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতিবিরোধী কার্যক্রমে নাগরিকদের অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন ড্যানিশ প্রতিনিধি। গতকাল সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত টিআইবির উদ্যোগে গঠিত সচেতন নাগরিক কমিটির বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করেন তাঁরা। ড্যানিডার প্রতিনিধি নিকোলাই স্টিন নেলসনের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন মহল আমিনুজ্জামান ও সাকিব মাহবুব। সকাল সাড়ে আটটায় নগরের প্যারারা রোডে সচেতন নাগরিক কমিটি কার্যালয়ে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের প্রক্রিয়া সম্পর্কে সংক্ষিপ্ত উপস্থাপনার মধ্য দিয়ে শুরু হয় পরিদর্শন কার্যক্রম।