দুর্নীতিবিরোধী শপথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা সৃষ্টির লক্ষ্যে গতকাল রোববার টিআইবির উদ্যোগে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করেছে জামালপুর জিলা স্কুলের শিক্ষার্থীরা। টিআইবির আয়োজনে সকালে জামালপুর জিলা স্কুলের প্রভাতী ও দিবা শাখার দেড় সহস্রাধিক শিক্ষার্থীকে দুর্নীতিবিরোধী শপথ পড়ানো হয়। দুর্নীতিবিরোধী শপথ পড়ায় স্কুলের শিক্ষার্থী তানভীর ইসলাম। এ সময় বক্তব্য দেন জিলা স্কুলের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, সচেতন নাগরিক কমিটির সদস্য সুকুমার চৌধুরী, এ কে এম আশরাফুজ্জামান, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি শুভ্র মেহেদী, ইয়েস সদস্য সাগিরুল ইসলাম, মেহেদী হাসান প্রমুখ।